বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসকে ধ্বংসের অন্যতম প্রচেষ্টা সিরিয়া সংকট নিরসন : ওবামা

obama-1423207581আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসের) বিরুদ্ধে যুদ্ধ এখনো কঠিন। তবে এই বর্বর গোষ্ঠীকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। আর সিরিয়ার সংঘাত নিরসন হবে এর অন্যতম প্রচেষ্টা। চলতি সপ্তাহের ভাষণে বারাক ওবামা এ কথা বলেন।

ভাষণে ওবামা বলেন, সিরিয়া সংকট নিরসন জটিল একটি বিষয়। একই সঙ্গে আইএস দূর করাও কষ্টকর। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়ছেন মার্কিন সেনারা। এই লড়াইয়ে তাঁদের পক্ষে আছে সিরিয়ার কুর্দিদের বড় একটি দল ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’।

বারাক ওবামা বলেন, সিরিয়ার অনেক শহরে এখনো কাজ করছে আইএস। বেসামরিক ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। তবে এসব সত্ত্বেও মার্কিন সেনারা বেশ এগিয়েছেন। সব দিক থেকেই আইএসের বিরুদ্ধে মার্কিন অভিযান এগিয়েছে বেশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আইএসের বিরুদ্ধে লড়তে কাজ করছে ৬৬টি দেশের জোট। এই জোট আরো শক্তিশালী হয়েছে এবং জোটের রাষ্ট্রগুলো আইএসের বিরুদ্ধে যুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালন করছে। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার হারও কমেছে। নতুন সদস্য সংগ্রহে বেশ সমস্যায় পড়েছে আইএস।

ওবামা বলেন, ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার ৪০ শতাংশই হারিয়েছে আইএস। সিরিয়ার রাকা শহরে আইএসের ঘাঁটি ধ্বংসে লড়ে যাচ্ছেন মার্কিন সেনারা।

এর আগেই গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্মতির পরিপ্রেক্ষিতে সিরিয়ায় আসাদপন্থী ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এটিই বড় কোনো যুদ্ধবিরতি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান