,

‘হয় বিয়ে করো, নয়তো এসিড মারবো’

photo-1456593645সাতক্ষীরা প্রতিনিধি : বিয়েতে রাজি না হলে এসিড দিয়ে এক তরুণীর শরীর ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওই তরুণীকে বলা হচ্ছে, ‘আমাকে ভালোবাসা দাও, তাহলে কোনো বিপদ নেই তোমার।’

আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন হুমকির শিকার ওই তরুণী।

বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার বাসিন্দা ও খুলনার বিএল কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ওই তরুণী বলেন, ‘এলাকার নোয়াবেকি কলেজে পড়ার সময় থেকেই গ্রামের বখাটে কামরুল , রহিম, বাসার ও বিল্লালসহ কয়েকজন আমার পিছু নেয়। যাতায়াতের পথে একেক সময় একেক কথা বলে উত্ত্যক্ত করে। এ নিয়ে থানায় একবার একটি সাধারণ ডায়েরিও করেছিলাম। কিন্তু তাদের কিছুই হয়নি।’

বাড়ি থেকে বের হলেই যাতায়াতের পথে এই বখাটেদের কেউ না কেউ তাকে উত্ত্যক্ত করবেই বলে জানান ওই তরুণী। এ ছাড়া বাড়িতে শুধু তাঁর বৃদ্ধ বাবা-মা থাকেন, যাদের নিয়েও সবসময় দুশ্চিন্তায় থাকতে হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তরুণী বলেন, ‘গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজেদের বাড়ির টিউবওয়েল থেকে পানি তোলার সময় বখাটেরা আমার মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি চিৎকার দিলে আমার মা ও প্রতিবেশীরা এসে তাদের ধাওয়া দেয়। আমি এ নিয়ে শ্যামনগর থানায় একটি মামলা করি। পুলিশ মামলার আসামি ডুমুরিয়া গ্রামের বেল্লালকে ধরে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। শুনেছি পুলিশ তার কাছ থেকে বহু টাকা ঘুষ নিয়েছে।’

তাঁর মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) শহিদ ও আসামি বেল্লালকে রেস্তরাঁয় বসে এক সাথে নাশতা করতে দেখা গেছে বলেও জানান ওই তরুণী। এর মধ্যেই শিগগিরই মামলার প্রতিবেদন দেওয়া হবে বলে শোনা যাচ্ছে বলে জানান তিনি।

তরুণী দাবি করে বলেন, ‘বখাটেদের উৎপাত বন্ধ করা চাই। আসামিদের গ্রেপ্তার চাই। আর মামলার ফাইনাল নয়, চার্জশিট চাই।’

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসআই বেল্লাল। তিনি বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে। তবে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সত্য নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে