,

দুই ছেলের পর না ফেরার দেশে বাবা

shahnewaj_uttara_blast_5374নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় রান্নাঘরে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন (৫০) মারা গেছেন।

শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের হাই-ডিপেনডেনসি ইউনিটে অবস্থায় তিনি মারা যান।

তার স্ত্রী সুমাইয়া নেওয়াজের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে শুক্রবার প্রায় ১১ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে বিকালে বড় ছেলে সারলিন বিন নেওয়াজ (১৫) এবং সন্ধ্যায় ছোট ছেলে জায়ান বিন নেওয়াজ (১৪ মাস) মারা যায়।

তবে তাদের মেজ ছেলে জারিন বিন নেওয়াজের (১০) অবস্থা অনেকটাই বিপদমুক্ত। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহনেওয়াজের মৃত্যুর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ঢামেক হাসপাতালে শাহনেওয়াজ ও তার স্ত্রীকে দেখতে যান। এ সময় দগ্ধ দম্পতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন রাষ্ট্রদূত।

সকালে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে শাহ নেওয়াজের স্ত্রী সুমাইয়া নেওয়াজের ৯০ শতাংশ পুড়ে গেছ। তার অবস্থাও আশংকাজনক।

শুক্রবার ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় রান্নাঘরে গ্যাস লাইন বিস্ফোরিত হয়। এতে তিন ছেলেসহ দগ্ধ হন শাহনেওয়াজ ও সুমাইয়া দম্পতি।

যুগান্তরের ঢামেক হাসপাতাল প্রতিনিধি সৈয়দ সোহেল রানা জানান, মারাত্মক দগ্ধ শাহনেওয়াজ ও সুমাইয়া দম্পতির অবস্থা আশংকাজনক হওয়ায় শুক্রবার থেকেই তাদের স্বজনরা বার্ন ইউনিটে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা