,

ছোট ২ ভাইকে খুন করে পালালো সৎভাই (ভিডিওসহ)

2016_02_27_21_11_31_SAzTwTOWMSC7kbT0KhgeQnOckUtOx1_originalকুমিল্লা: কুমিল্লার সদরে ছোট্ট দুই ভাইকে গলাটিপে হত্যার পর পালিয়ে গেছেন এক যুবক। শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলীপাড়া গ্রামে এ জোড়া খুনের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ঢুলীপাড়ার আবুল কালামের ছেলে জয় (৭) ও মনি (৫)। অভিযুক্ত সফিউল ইসলাম ছোটন(২২) আবুল কালামের প্রথম স্ত্রীর ছেলে।

নিহতদের বাবা আবুল কালাম জানান, দুই শিশু জয় ও মনিকে বাসায় রেখে দুপুরে আমি ও তাদের মা রেখা আক্তার বাইরে যাই। ফিরে এসে দেখি বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখি দুই শিশু মৃত অবস্থায় পড়ে আছে। তাদের গলায় আঘাতের চিহ্ন। আমার প্রথম স্ত্রী রোকেয়া বেগম তার বাবার বাড়িতে।

আবুল কালাম আরো জানান, পাশের ঘরে প্রথম স্ত্রীর সন্তান তানজিলা তাকে জানায় ছোটন তাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে গেছে। ছোটন আমার দ্বিতীয় বিয়ে করা নিয়ে পরিবারে ঝগড়া বিবাদ করে আসছিল।

আবুল কালামের ধারনা, তার ছেলে শফিউলই দুই শিশুকে গলা টিপে হত্যা করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। শিশুদের গলায় কালো দাগ রয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা