,

রাইস কুকারের কার্টনে ইয়াবা, নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

 

 

নিজস্ব প্রতিবেদক : খুলনায় অভিনব কায়দায় রাইস কুকারের কার্টনে ইয়াবা বহনের সময় পুলিশ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার দুপুর সোয়া ১টায় নগরীর পিকচার প্যালেস সংলগ্ন এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো এসএ পরিবহন (কুরিয়ার সার্ভিস) খুলনা অফিস থেকে রিসিভ করেছিল।

yaba1456562983

আটককৃতরা হচ্ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী শাম্মি রহমান (২৫) ও নগরীর লবনচরা মোহাম্মাদিয়া পাড়া এলাকার শেখ মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, এসএ পরিবহনের চট্টগ্রাম নিউ মার্কেট শাখা থেকে নোভা সুপার কিং রাইস কুকারের একটি কার্টন ওই কুরিয়ারের খুলনা অফিসে পাঠানো হয়। যার প্রেরক হিসেবে গ্রেফতারকৃত শাম্মি রহমানের স্বামী তরিকুল ইসলামের নাম রয়েছে। স্বামীর পাঠানো ইয়াবার চালান ছাড়িয়ে সড়কে বের হওয়ার পরই পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে সাইফুলকে গ্রেফতার করা হয়।

 

খুলনা সদর থানার এসআই টিপু সুলতান জানান, স্বামী-স্ত্রী দুজনই ইয়াবা ব্যবসায়ী। চট্টগ্রাম থেকে স্বামী অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে রাইস কুকারের কার্টনে ইয়াবা পাঠিয়ে স্ত্রীকে দিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। এদের সহযোগিদেরও আটক করা হচ্ছে।
এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা