মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 মানুষ মোটরসাইকেলের শব্দ পেলেই ছুটে পালায়

 

 

নিজস্ব প্রতিবেদক :  খাতিয়াল গ্রাম এখন পুরুষশূণ্য। এলাকায় কোনো মোটরসাইকেলের শব্দ পেলে বা নতুন কোনো মানুষ এলাকায় দেখলেই শিশু, বৃদ্ধ, নারী সব বয়সী মানুষের মাঝে পালানোর জন্য ছোটাছুটি শুরু হয়ে যায়। মাদারীপুর জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম খাতিয়ালে সংর্ঘষকারীদের দুই পক্ষের পরিবারসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন এখন আতঙ্কে জীবন-যাপন করছে। একদিকে পুলিশের ভয় অপর দিকে প্রতিপক্ষের লোকজনের হামলার ভয়। সব মিলিয়ে চরম দুর্ভোগ ও আতঙ্কে সময় কাটছে ওই গ্রামের লোকজনের।

 

Madaripur1456563387

শনিবার ওই এলাকা ঘুরে দেখা গেছে, দু’পক্ষের সংঘর্ষে দু’পক্ষেরই ঘর-বাড়ী ভাংচুর, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।পারভীন বেগম নামে এক নারী বলেন, ‘রাতের বেলায় আমরা চরম আতঙ্কে থাকি পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারে না পুলিশ ও প্রতিপক্ষ লোকজনের হামলার ভয়ে। বাড়িতে বাজার সদাই করে দেওয়ারও কেউ নাই।’

 

 

প্রসঙ্গত, খাতিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ও পূর্বশুত্রুতার জের ধরে গত ২২ ফেব্রুয়ারি বিল্লাল জমাদ্দার, ইগুল মল্লিকসহ তার দল প্রতিপক্ষ আলমগীর মাতুব্বর পক্ষের লোকজনের উপর হামলা করে। এ সময় ১২টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

 

 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমদাদুল হক বলেন, ‘মামলার তদন্ত ও আসামী ধরার অভিযান অব্যাহত আছে।’ তিনি বলেন, ‘এলাকায় তো কোন আসামী নেই। আমরা সকল অপরাধীকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী