,

সিলেটে সহপাঠীর হাতে খুন সহপাঠী

 

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজে সহপাঠীর হাতে সহপাঠী খুন হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে এ খুনের ঘটনা ঘটে।খুন হওয়া কয়েছ মিয়া ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। কয়েছ ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে ঘাতক মতি মিয়া কয়েছের সহপাঠী এবং একই গ্রামের দুধু মিয়ার ছেলে।

images
স্থানীয় সূত্র জানায়, ব্যবহারিক ক্লাসে অংশ নিতে শনিবার বিদ্যালয়ে যায় কয়েছ। ক্লাস শেষে বিকেল ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে কয়েছকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মতি। আশঙ্কাজনক অবস্থায় কয়েছকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা