,

দিনাজপুরের বিরলে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

 

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বিরলে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল মতিন (৩০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আব্দুল মতিন উপজেলার ধামোর ইউনিয়নের তিপোল্যা গ্রামের সাহেব আলীর ছেলে।শনিবার বিকেল ৩টার দিকে ফরক্কাবাদ ইউনিয়নের দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের দেওয়ান দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

sorok-durghotona1

স্থানীয় বাসিন্দা মো. তাজুল ইসলাম জানান, শনিবার দুপুর ৩টায় নিজবাড়ি থেকে অটোরিকশায় বিরল যাওয়ার পথে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের দেওয়ান দিঘী এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় আটোরিকশা যাত্রী মো. আব্দুল মতিন সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মতিন মারা যান।

 

বিরল থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা