,

সরাইল সাংস্কৃতিক ফোরামের বিশেষ প্রকাশনা “উত্তরণ” এর মোড়ক উম্মোচন

20160227_170403সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল সাংস্কৃতিক ফোরামের বিশেষ প্রকাশনা “উত্তরণ” এর মোড়ক উম্মোচন করা হয়েছে। প্রকাশনা উৎসবের আহবায়ক বাবু সঞ্জিব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান। শেখ মোঃ এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উম্মোচনোত্তর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, মালিক খসরু সাবেক পুলিশ সুপার কুমিল্লা, সাবেক উপ-সচিব শহিদুর রহমান, কবি জয়দুল হোসেন, মৃধা আহমাদুল কামাল, সুলেখক মান বর্দ্ধন পাল সহকারি অধ্যাপক সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়, মোঃ আতিকুর রহমান হিরু সাবেক সহকারি প্রধান বাংলাদেশ নৌবাহিনী ও গ্রন্থের সম্পাদক এম এ মুসা। সরাইলের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড নির্ভর সংগঠন সাংস্কৃতিক ফোরাম নামক সংগঠনের দীর্ঘদিনের কাজের ফসল এ “উত্তরণ”। নানা প্রতিকূলতা ভেঙ্গে গতকাল ওই গ্রন্থটির মোড়ক উম্মোচন করতে পারায় অতিথিবৃন্দ সাংস্কৃতিক ফোরামকে ধন্যবাদ জানান। এ ছাড়া সরাইলের ক্ষতিকর সকল সংস্কৃতিকে পেছনে ফেলে শিক্ষা ও সুস্থসমাজ ব্যবস্থা গঠনে সরাইল সাংস্কতিক ফোরাম এগিয়ে আসবে এ প্রত্যশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা