,

ট্রাম্প দম্পত্তির বয়সের ব্যবধান ২৪ বছর

trump_2_0আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসায়ী হিসেবে যতটা নয়, মুসলিম বিদ্বেষী হিসেবে তারচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পারিবারিক জীবনে কেমন মানুষ তিনি? নিজের চেয়ে ২৪ বছরের ছোট স্লোভেনিয়া বংশোদ্ধভুত মডেল মেলানিয়া ও  এক সন্তানকে নিয়ে তাদের সংসার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দৌড়ে একের পর এক বিজয় লাভ করছেন তিনি। আর ঠিক এমন সময় তার পারিবারিক জীবনের বেশ কিছু ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল। চলুন দেখে নেয়া যাক তাদের সেই ছবিগুলো।

স্লোভেনিয়া বংশোদ্ভূত ৪৫ বছর বয়সী মেলানিয়া ছিলেন সুপার মডেল।

১৯৭০ সালে স্লোভানিয়ার ছোট্ট শহর সেভনিকায় শৈশব কাটে তার। পরে মিলান ও প্যারিসে মডেল হিসেবে ক্যারিয়ার গড়েন তিনি।

১৯৯৬ সালে মেলানিয়া নিউ ইয়র্কে পাড়ি জমান। দুই বছর পর কিট ক্যাট ক্লাবের একটি পার্টিতে তার থেকে ২৪ বছরের বড় ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়।

ওই সময় ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলেসের থেকে আলাদা বাস করতেন। ২০০৬ সালে মেলানিয়া ও ট্রাম্প বিয়ে করেন। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন হিলারি ও বিল ক্লিনটন।

এবার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ১৮২৫ সালের পর মেলানিয়াই হবেন বিদেশি বংশোদ্ভূত প্রথম ফার্স্ট লেডি।

ফার্স্ট লেডি হিসেবে কেমন হবেন? এ প্রশ্নে মেলানিয়ার জবাব, ‘আমার আচরণ হবে খুবই প্রথাগত। অনেকটা বেটি ফোর্ড অথবা জ্যাকি কেনেডির মত। আমি সবসময় তাকে (ট্রাম্পকে) সমর্থন করব।’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা