,

চিকিৎসায় ব্রেস্ট ডিজিজ প্রতিরোধ সম্ভব

spekar_103693নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, যথাসময়ে রোগ নিরূপণ, সঠিক তথ্য প্রদান, আধুনিক চিকিৎসা সেবা প্রদান এবং গবেষণার মাধ্যমে মারণব্যাধি ব্রেস্ট ডিজিজ প্রতিরোধ করা সম্ভব।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে বাংলাদেশ ব্রেস্ট সার্জনস এসোসিয়েশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক ব্রেস্ট ডিজিজ সম্মেলনে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বাংলাদেশের স্বাস্থ্যসেবার বিবরণ দিয়ে বলেন, জনগণের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারণার মাধ্যমে ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সমাজের মেয়েরা পরিবারের সবার সেবা করে, কিন্তু নিজেদের সেবা নেয়ার সুযোগ পায় না। ফলে কঠিন রোগে পড়ে অকালে প্রাণ হারায়। তাই তাদেরকে রোগ নিয়ে গোপনীয়তা না রেখে সঠিক তথ্য ও সময়মত পদক্ষেপ গ্রহণ করে সুস্থভাবে বেঁচে থাকতে হবে।

ব্রেস্ট ডিজিজকে একটি বিশেষায়িত এবং গুরুত্বপূর্ন কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে স্পিকার আরও বলেন, সমাজ বা পরিবারে দীর্ঘদিন বেঁচে থাকাটা মূখ্য বিষয় নয়, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটাই মূলকথা।

বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের চিকিৎসক ও রোগীদেরকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হওয়ার পরামর্শ দেন।

সম্মেলনের সভাপতি প্রফেসর সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি প্রফেসর ডা. মো. শরফুদ্দিন আহমেদ, ডা. এ এফ এম আনোয়ার হোসেন এবং প্রফেসর আমিনুল হক জোয়ার্দার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা