,

৪ শিশু হত্যা : রিমান্ড শেষে বাগাল কারাগারে

Habigonj20160227084142হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনার মূল হোতা আব্দুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর পৌনে ২ টায় বাগালকে আদালতে নেয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি তাকে ও তার ছেলে জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। জুয়েল মিয়া ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উক্ত মামলায় এখন র্যাবের হাতে আটক সাহেদ আলী রিমান্ডে রয়েছে। আর কারাগারে রয়েছে আব্দুল আলীসহ মোট ৬ জন।

পুলিশের দাবি, আব্দুল আলী এ ঘটনার মূল হোতা। ১০ দিন রিমান্ডে নিলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তবে তার দুই ছেলে জুয়েল ও রুবেল এবং তার অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) অপহরণ হয়। ১৩ ফেব্রুয়ারি (শনিবার) এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থানায় অপহরণ মামলা দায়ের করেন নিহত মনির মিয়ার বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারি (বুধবার) বাড়ির পার্শ্ববর্তী ইছাবিল থেকে ওই চার শিশুর মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পুলিশ গ্রেফতার আব্দুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল মিয়াকে। এরপর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। এখন পর্যন্ত উক্ত মামলায় গ্রেফতার হয় মোট ৭ জনকে।

এর মধ্যে আব্দুল আলী বাগালের ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং তার অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কারাগারে রয়েছে বাগালসহ মোট ৬ জন। আর রিমান্ডে রয়েছে র্যাবের হাতে আটক সাহেদ আলী।

আদালতে স্বীকারোক্তি দেয়া আসামিদের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান, পঞ্চায়েতের দ্বন্দ্বের জের ধরেই ওই চার শিশুকে হত্যা করা হয়েছে। আর এর মূলে রয়েছে আব্দুল আলী বাগাল। তিনি নিজেকে পঞ্চয়েতের সর্দার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই এ নির্মম হত্যাকাণ্ড ঘটান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা