,

মীর কাশেমের মামলায় রাষ্ট্রপক্ষের ‘গাফিলতি’ খতিয়ে দেখা হবে

2015_08_24_17_37_04_rBgzaFTpUSDIpaaY9LyaaeCBsHhrSu_originalনিজস্ব প্রতিবেদক : মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মামলার শুনানির বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে শনিবার ঢাকা চেম্বার অব কর্মার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আশা করছি প্রধান বিচারপতি বিষয়টি পয়েন্ট আউট করে অবশ্যই অবশ্যই জানাবেন। আর তা না হলে আমরা প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা দেখব।’

প্রসঙ্গত মীর কসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।’

এদিকে মীর কাশেম আলীর মামলা সম্পর্কিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা