,

ক্ষমতাধরদের তালিকায় আমির-সালমানের সঙ্গে শাহরুখ

srk-jugantor_5359বিনোদন ডেস্ক : ভারতের ক্ষমতাধরদের তালিকায় বলিউড অভিনেতা আমির খান এবং সালমান খানের সঙ্গে ১০০ জনের তালিকায় জায়গা হয়েছে আরেক কিং শাহরুখ খানের।

সম্প্রতি ২০১৫ সালে ভারতের ক্ষমতাধর ব্যক্তিবর্গকে নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। এবারই প্রথমবারের মত একসঙ্গে ক্ষমতাধরদের তালিকায় ঠাঁই পেয়েছেন বলিউডের এ তিন প্রভাবশালী অভিনেতা।

এছাড়া হলিউডে পাড়ি জমানো দুই সাড়া জাগানো নায়িকা প্রিয়াংকা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনও রয়েছেন এ তালিকায়। রয়েছেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর।

গত বছরেও শীর্ষ ক্ষমতাধরদের তালিকায় থাকা আমির খান এবং সালমান খান এবার ৭২ এবং ৮৩ নম্বর পজিশনে রয়েছেন। গেল বছর আমির খান ৭০ এবং সালমান খান ৮৩ নম্বরে ছিলেন। আর তালিকায় নতুন স্থান পাওয়া শাহরুখ খানের অবস্থান ৯৭ নম্বরে। করণ জোহর রয়েছেন ৭৬ নম্বরে।

এদিকে প্রিয়াংকা চোপড়া শাহরুখ খানকে পেছনে ফেলেছেন। তার অবস্থান ৯৩ নম্বরে। আর দীপিকার অবস্থান শাহরুখের পরেই ৯৮ নম্বরে।

বলিউড অভিনেতাদের বাইরে এ তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (প্রথম)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে