,

জন-শ্রুতির রোমান্স সাড়া ফেলেছে 

 

বিনোদন ডেস্ক : ওয়েলকাম ব্যাক সিনেমার পর রকি হ্যান্ডসাম সিনেমায় আবারো জুটি বেঁধেছেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার দ্বিতীয় গান ‘রেহনুমা’। আর গানটিতে জন-শ্রুতির রসায়ন মনে ধরেছে দর্শকদের।

রোমান্টিক ঘরানার ‘রেহনুমা’ গানটির মধ্য দিয়ে সিনেমায় তাদের রসায়নের কিছুটা ইঙ্গিত দিয়েছেন জন-শ্রুতি। আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে তা পেয়েছে ভিন্ন মাত্রা। বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাদের। গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে গানটির প্রশংসা করছেন দর্শকরা। ইউটিউবে ৯ লাখেরও বেশিবার দেখা হয়েছে গানটি।
John-shruti-romantic1456477464

‘রেহনুমা’ গানটি লিখেছেন মনোজ মুন্তাসির এবং সাগর লহৌরি। কম্পোজ করেছেন সানি বাওরা এবং ইন্দর বাওরা। শ্রেয়া ঘোষাল ছাড়ও গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দর বাওরা।নিশিকান্ত কামাত পরিচালিত রকি হ্যান্ডসাম সিনেমায় জন আব্রাহম এবং শ্রুতি হাসান ছাড়াও অভিনয় করেছেন শারদ কেলকার, নাঠালিয়া কৌর, নিশিকান্ত কামাতসহ অনেকে। আগামী ২৫ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা