,

শিকাগোর জরুরি টেলিফোনে যোগ হলো বাংলা ভাষা

1456488212যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের জরুরি টেলিফোন নম্বরে যোগাযোগ করে মাতৃভাষায় তথ্য আদান-প্রদান করতে পারবেন বাংলাভাষীরা। বৃহস্পতিবার শিকাগো সিটি কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে ব্যবহূত ‘৯১১’ নম্বরে বাংলা ভাষা সংযোজন করার সিদ্ধান্ত নেয়।

শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরীর অব্যাহত প্রচেষ্টায় এ সেবা চালু করা হয়। তিনি বলেন, শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসন ওয়েংগেল এক ই-মেইল বার্তায় বাংলা চালুর কথা তাকে জানিয়েছেন। “৯১১-এ ফোন করার পরই বলতে হবে, ‘আমি বাংলায় কথা বলতে চাই’; এর সঙ্গে সঙ্গে একজন বাংলাভাষী অপারেটর টেলিফোনে আসবেন।”

মনির চৌধুরী বলেন, ‘শিকাগোসহ আশপাশের সিটিসমূহে হাসপাতালসহ সেবামূলক যতো প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতে বাংলা ভাষা সংযোজনের আরেকটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসের আগেই সেটিও বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ ১৯৯৭ সালের ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউয়ের অংশ বিশেষের নামকরণ করা হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’, যার ক্ষেত্রেও মনির চৌধুরীর অবদান রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে