,

মৃত্যুর ২৪ দিন পর লাশ বাড়িতে এল স্পেন থেকে

 

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে লাশ হয়ে বাড়ি ফিরল মাদারীপুর জেলার শিবচরের স্পেন প্রবাসী আসাদ মাতুব্বর (২৩)।
শুক্রবার বিকেলে লাশ নিজ গ্রামে আনা হয়। নিহত আসাদ মাতুব্বর শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকার হাসেম মাতুব্বর ছোট ছেলে।

Spain1456485495

দীর্ঘ আট বছর ধরে তিনি স্পেনে একটি ফলের দোকানে কর্মরত ছিলেন। গত ২৫ জানুয়ারি দেশে আসার জন্য টিকিট কাটেন তিনি। এর পর অসুস্থতা অনুভব করলে তখন দেশে আসেননি। এর পর গত ২ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় নিজ কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে অন্য সহকর্মীরা।

লাশ গ্রামে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশপাশের গ্রামের অসংখ্য মানুষ এসে ভিড় জমায় বাড়িতে।
নিহতের মা আনোয়ারা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও মারা যাওয়ার আগের রাতেও ফোনে আমার সঙ্গে কথা হয়। তখন আসাদ দেশে আসার কথা বলে। আমি আসাদকে তাড়াতাড়ি দেশে চলে আসতে বলি।’আসাদের বড় ভাই বাবুল মাতুব্বর বলেন, ‘আসাদ দেশে আসার জন্য গত ২৫ জানুয়ারি টিকিটও কেটেছিল। শরীর অসুস্থ থাকায় ওই সময় দেশে আসতে পারেনি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা