,

৭৬ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি নিখোঁজ বিমানের যাত্রীর স্ত্রী

3152_airমালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট ৩৭০ বিমানের এক যাত্রীর স্ত্রী সরকার ও এয়ারলাইন কর্তৃপক্ষের কাছ থেকে ৭৬ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। কে শ্রী দেবী নামে ওই নারী এয়ারলাইন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার অপর বিবাদী মালয়েশিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও বিমান বাহিনী। এ খবর দিয়েছে বিবিসি। ২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায় ওই বিমান।
বৈশ্বিক বিমান পরিবহণ চুক্তির আওতায় বিমান খুঁজে বের করার জন্য দুই বছরের সময়সীমা রয়েছে। তাই এ ধরণের আরও মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিজের মামলায় দুই সন্তান ও শ্বশুর-শাশুড়ির পাশাপাশি শ্রী দেবী অভিযোগ করেছেন, মালয়েশিয়া এয়ারলাইন ও সরকারী বিভিন্ন কর্তৃপক্ষের কর্তব্য অবহেলা ও চুক্তিভঙ্গের কারনে তার স্বামীর মৃত্যু হয়েছে। শ্রী দেবীর আইনজীবী শৈলেন্দর ভার বার্তাসংস্থা এপিকে বলেন, বিমান অনুসন্ধানের বিষয়ে কোন নিশ্চিত তথ্যের জন্য এতদিন ধরে তারা অপেক্ষা করছিলেন। কিন্তু এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তাই সবাই আদালতের মাধ্যমে উত্তর পাওয়ার চেষ্টা করছেন।
এমএইচ৩৭০ বিমানের কিছু আরোহীর আত্মীয়স্বজনরা ইতিমধ্যেই বিভিন্ন দেশে মামলা দায়ের করে ফেলেছেন। আবার কেউ কেউ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ১৯৯৯ সালের মন্ট্রিল কনভেনশন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হলে যাত্রীদের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ডলার দাবি করতে পারেন। তবে যে কেউই চাইলে আরও ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারেন।
কুয়ালালাম থেকে বেইজিং যাওয়ার পথে এমএইচ৩৭০ বিমানটি হারিয়ে যায়। বিমানে ২২৭ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ১৫৩ জন চীনা ও ৩৮ জন মালয়েশিয়ান নাগরিক। যাত্রীদের মধ্যে ৭ জন ছিলেন শিশু। স্যাটেলাইট উপাত্তের ওপর ভিত্তি করে ভাবা হয়, ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ফরাসি দ্বীপ রিইউনিয়নে বিমানের মাত্র এক টুকরো ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড