,

বরিশালে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্তা আটক

 

 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কালুশা সড়ক এলাকায় নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক শিশু গৃহকর্মী। শিশুটির নাম মুক্তা (৯)।শুক্রবার সন্ধ্যায় নির্যাতনকারী দম্পতি নির্যাতন সইতে না পেরে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেছে পুলিশ।

Barisal1456495757

শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন থাকায় পুলিশ তাৎক্ষণিক নির্যাতনকারী একই এলাকার বাসিন্দা নুরুল আহাদ রানাকে আটক করেছে পুলিশ।নির্যাতিত শিশু মুক্তার বাবার নাম জানা যায়নি। তবে শিশুটি শুধু মাঝি বলেছে। এছাড়া মায়ের নাম তাছলিমা সুরমা এবং বাড়ি ভোলা বলে পুলিশকে জানিয়েছে শিশুটি।

 

কালুশাহ্ সড়কের বাসিন্দা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ছাবিদ জানান, শুক্রবার সন্ধ্যায় কালু সড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। সে রিকশাওয়ালাদের যেদিক ইচ্ছে সেদিকে নিয়ে যাওয়ার আকুতি করছিল। কয়েকজন এসে তাকে বিষয়টি জানালে তিনি নিজে নির্মম নির্যাতনের রক্তাক্ত চিহ্ন দেখে পুলিশকে অবহিত করেন।

 

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুবছর ধরে শিশুটি নুরুল আহাদ রানার বাসায় গৃহকর্মীর কাজ করছিল। বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হতো।এ ঘটনায় রানা এবং তার স্ত্রীকেও আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা