বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির বাগদান? কিন্তু পাত্র কে?

poজনপ্রিয় নায়িকা পরীমনির কি বাগদান হয়ে গেল? সম্প্রতি নায়িকার ফেসবুকে পোস্ট করা একটি ছবি থেকে সেই গুঞ্জন ছড়াচ্ছে পেজ-থ্রিতে। হাতে হাত রাখা সেই ছবিতে লেখা, ‘ইতিহাস করে রাখব ভালোবাসা। কথা দিলাম।’ এই বিশেষ ছবির বিষয়ে পরীমনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি নিজেও বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ভালবাসা আসলে এক আজব জিনিস। এবার বাস্তবে তা অনুধাবন করলাম। তাই বাগদানটা সেরে ফেললাম।’ নায়িকার হবু বর কে? এ বিষয়ে মুখে কুলুপ তাঁর। বরং রহস্য করে বলেছেন, বর কে তা জানতে হলে আরো নাকি তিন বছর অপেক্ষা করতে হবে। কারণ, বাগদান হলেও এখনই বিয়ে করছেন না। আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি।

তবে পরীমনির বাগদানের বিষয়টি কতটা সত্যি, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন। অনেকেই বলছেন, প্রচারে থাকার জন্যই এসব করছেন তিনি। যদিও এসব সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না নায়িকা।

এ জাতীয় আরও খবর