,

অস্ত্রবিরতি চুক্তি সিরিয়ায় যুদ্ধ বন্ধ করতে পারে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার থেকে কার্যকর হতে যাওয়া অস্ত্রবিরতি চুক্তি সিরিয়ার যুদ্ধ বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবামা বলেন, ‘আইএসকে মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে দীর্ঘমেয়াদে তাদের পরাজিত করা। সিরিয়ার যুদ্ধ বন্ধ করতেও এটা ভূমিকা রাখবে।’

8ede10aea5a90a17acb43f8f3f104b79-Barack-Obama
দামেস্ক সময় শুক্রবার দিবাগত রাত থেকে সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। একে সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধের অবসানে বৃহত্তর কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ক্রেমলিন থেকে জানানো হয়েছে, অস্ত্রবিরতি শুরুর আগ পর্যন্ত রাশিয়ান বোমারু বিমান সিরিয়ার ‘জঙ্গিদের ওপর’ বোমা নিক্ষেপ অব্যাহত রাখবে।

 
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী ইসলামিক স্টেটের কাছ থেকে খানাসের নগরীর দখল নিয়েছে। সূত্র: আল জাজিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা