,

বিমান বিধ্বস্ত হয়ে নেপালে নিহত ২

 

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দুইজন। নিহতরা বিমানটির পাইলট ও কো-পাইলট ছিলেন। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নেপালগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে নেপালে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় বিমান দুর্ঘটনা ঘটলো।

 

91ebc587850579dfe7075fd6733d83fe-Nepal-Plane-Crash

২৬ ফেব্রুয়ারি শুক্রবার এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। কালিকোট জেলার জিগেলিতে চিলাখয়া-২ এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কালিকোটের জেলা প্রশাসক প্রদিপ শ্রেষ্ঠ।স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশে উড্ডয়ন করে ৯এন৮এবি বিমানটি। উড্ডয়নের ২৫ মিনিট পরই সেটি বিধ্বস্ত হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাখয়া-২ এলাকায় ভুট্টা ক্ষেতে ক্র্যাশল্যান্ডিংয়ের সময় প্লেনটি দুই খণ্ডে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কো-পাইলট সন্তোষের মৃত্যু হয়। গুরুতর আহত পাইলট দিনেশ নেউপানেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা