,

‘ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য! (ভিডিও)

ayesha_tamimপ্রথমবারের মত বাবা-মা হওয়ার অপেক্ষায় আছেন তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। জীবনের মহাগুরুত্বপূর্ণ সময়ে তারা ক্ষণ গুনছেন ব্যাংককে। সেখানেই মা হওয়ার প্রাক্কালে এক বার্তা দিলেন আয়েশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন – তামিম ইকবাল, বাংলাদেশ ও পৃথিবীর বেশির ভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভার জন্য, তার দারুণ সব ইনিংসের জন্য, নায়কোচিত স্কোরের জন্য। তবে এর বাইরেও এই মানুষরটা এমন কিছু গুণ আছে যা সকলের অজানা। তিনি শুধু দারুণ একজনই স্বামীই নন, খুবই নরম মনের একজন। বলা যায়, ওই আমাদের পরিবারের মেরুদণ্ড। সবার জন্য ওর ভালবাসা আর ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য ও উপদেশের জন্য অপেক্ষা করে, তাহলে তিনি কখনওই নিরাশ হবেন না। আমি প্রতিটা দিন ওর সাথে থাকি আর অবাক হয়ে হয়ে কিভাবে ও এত-শত কাজ এতটা যত্ন নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, সেরা বন্ধু, সেরা স্বামী আর ইনশাল্লাহ একটা সন্তানের সেরা বাবা হবে। আশা করি তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুক আর পৃথিবীর সবটুকু সুখ তুমি পাও। অনেক ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য! তোমাকে ভালবাসি।

https://www.youtube.com/watch?v=zTifZg0oTac

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা