,

জিমেইলে যুক্ত হলো নতুন কিছু সুবিধা

gmail_103592-400x260নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেটে বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম জিমেইলে যুক্ত হয়েছে আরও কয়েকটি সুবিধা। জিমেইল তাদের পরিষেবাকে আরও দ্রুত ও উন্নত করতে নিয়ে এসেছে নতুন কয়েকটি ফিচারস। একনজরে দেখে নেয়া যাক নতুন সেই ফিচারগুলো:
১. টেক্সটের ফরম্যাট বদলানোটা বেশ জটিল ব্যাপার। বিশেষ করে যারা মোবাইলে মেল করেন তাদের পক্ষে। এবার অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল করলে সেই সুবিধা পাওয়া যাবে। খুব সহজেই বদলাতে পারবেন টেক্সটের ফরম্যাট।
২. জিমেইল ব্যবহারকারীদের জন্য এসে গেল ক্যালেন্ডার। এবার জিমেইলে ক্যালেন্ডারের সুবিধাও ভোগ করতে পারবেন। আর এর ফলে মেইলেই আপনারা জরুরি সমস্ত কাজের শিডিউল করে রাখতে পারবেন।
৩. আপনি যদি ইয়াহু বা হটমেইল থেকে বেশি পছন্দ করেন জিমেইল ব্যবহার করতে, তাহলে আপনি বেশি কী পেলেন জানেন? যদি না জেনে থাকেন তো জেনে নিন। গুগলের জিমেইল অ্যান্ড্রয়েড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জিমেইল ছাড়া অন্য যেকোনো মেইল থেকে আপনার মেইল ব্যবহার করতে পারবেন।
৪. জিমেইলে চালু করা হলো টিএলএস এনক্রিপশন অ্যালার্ট। এর মাধ্যমে আপনি আপনার মেইল বক্সের কোনটা ইনকামিং মেল আর কোনটা আউটগোইং মেল তা চিহ্নিত করতে পারবেন।
৫. আমাদের চারপাশের সমাজটা ক্রমশ প্রতারকে ভরে যাচ্ছে। এই প্রতারণা থেকে ব্যবহারকারীদের বাঁচানোর ব্যবস্থা নিয়েছে জিমেইল। এবার আনঅথিন্টিকেটেড মেল এলেই সেটাকে চিহ্নত করে দেবে জিমেইল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা