,

ধোনির হুইসেল এবার সানির ঠোঁটে

Sunny-dhoni1456481667বিনোদন ডেস্ক : আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে এ দলটিকে। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অনেকবারই দলের থিম সং ‘হুইসেল পোড়ু’ তে হুইসেল বাজিয়েছেন ধোনি। দল নেই তাই হুইসেলও বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ধোনির ঠোঁটে না বাজলেও এবার সেই হুইসেল বাজাবেন সানি লিওন।

জানা গেছে, ধোনির চেন্নাই সুপার কিংসের থিম সংটি ব্যবহার করবেন সানি লিওন। একতা কাপুরের বক্স ক্রিকেট লিগে দল নিয়েছেন সানি লিওন। তার দলের নাম চেন্নাই সোয়েগার। যেহেতু নামের সঙ্গে চেন্নাই আছে তাই দলের প্রচারণার জন্য ‘হুইসেল পোড়ু’ ব্যবহার করবেন সানি।

এ সম্পর্কে সানি লিওন বলেন, ‘হুইসেল সব সময়ই আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। এবার দল যতবার চার এবং ছক্কা মারবে এবং উইকেট নিবে ততবারই হুইসেল বাজানো হবে।’

এ সম্পর্কে সানির ঘনিষ্ঠ একজন বলেন, ‘হুইসেল পোড়ু ট্র্যাডিশনটি সানির চেন্নাই সোয়েগারের মাধ্যমে চলতে থাকবে। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে বাঁশি বিতরণ করবেন সানি। এছাড়া মাঝে মধ্যে তিনিও বাঁশি বাজাবেন।’

সূত্রটি আরো বলেন, ‘হুইসেল চেন্নাই সুপার কিংসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। যেহেতু সানির দলের নাম চেন্নাই সোয়েগার তাই তিনি চান এই ঐতিহ্যটি ধরে রাখতে। চেন্নাই সুপার কিংসের দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এ সময় তারা তাদের অ্যানথেম ব্যবহার করতে পারবে না কিন্তু হুইসেল চলতেই থাকবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে