,

শেখ হাসিনার সরকার বার বার দরকার : নাসিম

2016_02_26_21_27_27_ZHKwWtd860CzGtZ7cRiD0tt66MQOAt_originalদিনাজপুর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণ চায় দেশের উন্নয়ন। আর দেশের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার সরকার এদেশে বার বার দরকার।’

শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে দেশে মার্শাল ‘ল’ আসতো। মার্শাল ‘ল’, সামরিক শাসন দিয়ে দেশের উন্নয়ন হয় না। ৫ জানুয়ারি নির্বাচন না হলে আমি আজ এখানে কথা বলতে পারতাম না। দেশের এতো উন্নয়ন হতো না।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আন্দোলন করে লাভ নেই। সময়মতো নির্বাচন হবে। আগামী ২০১৯ সালে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। এর একদিন আগেও নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়াও সে নির্বাচনে অংশ নেবেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে জঙ্গির উত্থান বন্ধ হয়েছে। এরপরও বাংলাদেশকে মাঝে মাঝে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা সফল হতে পারছে না। আরও পারবেও না।’

তিনি বলেন, ‘সাত বছর আগেও বিদ্যুৎ অভাবে বাংলাদেশ অন্ধকারে ছিল, লোডশেডিং ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে আর লোড শেডিং নেই। বিদ্যুৎ সঙ্কট থেকে বেরিয়ে এসেছে দেশ।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন নতুন হাসপাতাল গড়ে তোলা হচ্ছে এবং উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে সম্প্রসারণ করা হচ্ছে। সরকারের সীমাবদ্ধতা তাকা সত্বেও ডাক্তার, নার্স নিয়োগ করা হচ্ছে এবং গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারদের শহরের বাইরের হাসপাতাল কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনবহুল এদেশের সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে কঠিন কাজ। তাই এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সমাজের শিল্পপতি, ধনী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারিভাবে হাসপাতাল গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে।’

এ সময় তিনি অরবিন্দ শিশু হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স ও সার্জারি বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি দেয়ার আশ্বাস দেন।

অরবিন্দু শিশু হাসপাতালের সভাপতি আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের এমপি ইকবালুর রহিম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএমএর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল আসলান, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান প্রমুখ।

পরে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা