বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বাড়ছে না আপনার সন্তান

child_103636ডেস্ক রিপোর্ট : আপনার শিশুটি ডিম বা মাছ খেতে চায় না৷ ক্লাসের বাকি সবাই যেখানে তরতর করে বেড়ে উঠছে, তখন আপনার শিশুটির উচ্চতা তুলনামূলক কম৷ এর কারণ হলো প্রোটিনের অভাব৷

প্রয়োজনের তুলনায় কম প্রোটিন জাতীয় খাবার খেলে তা শিশুর স্বাভাবিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়৷ এই একই কারণে স্বাভাবিক উচ্চতাও লাভ করে না শিশুরা৷

উন্নয়নশীল দেশগুলোতে প্রোটিনের অভাবে শিশুদের উচ্চতা কমে যাচ্ছে৷ নতুন এক সমীক্ষায় জানা গিয়েছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে পর্যাপ্ত খাবার ও প্রোটিনের অভাবে শিশুদের দেহের গঠন জন্ম থেকেই ভঙ্গুর প্রকৃতির হয়৷ শুধু তাই নয় স্বাভাবিক উচ্চতাও তারা লাভ করে না৷

৩০০ জন আফ্রিকান শিশুর ওপর একটি সমীক্ষা চালানো হয়েছে৷ তাদের রক্ত পরীক্ষা করে গবেষকরা জানতে পেরেছেন প্রায় সব শিশুর দেহেই প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড প্রয়োজনের চেয়ে ২০ শতাংশ কম৷ আর এই কারণেই তাদের দেহের সঠিক বৃদ্ধি ব্যাহত হয়৷ তাদের উচ্চতাও বৃদ্ধি পায় না।

ই-বায়ো-মেডিসিন নামক একটি জার্নালে সম্প্রতি এই সমীক্ষার কথা প্রকাশিত হয়েছে৷ দুধ, ডিম, ডাল, মাছ, সোয়াবিন জাতীয় খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে যা শিশুকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে৷ পিছিয়ে পড়া দেশগুলোতে দারিদ্রের পরিমাণ বেশি বলে অপুষ্টিতে ভোগে বাচ্চারা৷ তাই অন্যান্য খাবারে খরচ না করে এই ধরনের খাবার জোগাড় করতে পারলে উচ্চতায় দ্রুত বেড়ে উঠবে শিশুরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান