,

মাশরাফির মুস্তাফিজে আমিরাতের ৫ পাঁচ উইকেট পতন

photo-1456500700স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি। তবে বল হাতে শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আরব আমিরাতের ওপেনার মুহাম্মদ কলিমের উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। এরপর অধিনায় মাশরাফির ২ ও মুস্তাফিজের ২ উইকেটে আরব আমিরাতকে চেঁপে ধরেছে বাংলাদেশের বোলাররা। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভার শেষে আমিরাতের স্কোর: ৪১/৫।

প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতে পারত বাংলাদেশ। তাসকিনের দারুণ ডেভিভারিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রোহান মুস্তফা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে প্রথম উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই কলিমকে আউট করেছেন আল-আমিন। রোহানকে আউট করার আরেকটি সুযোগ এসেছিল চতুর্থ ওভারে। নিজের বলেই দারুণ এক ফিরতি ক্যাচ নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষমুহূর্তে বলটি মাটি স্পর্শ করায় বেঁচে গিয়েছিলেন রোহান। পরের ওভারে মাশরাফির বলে সেই মুস্তাফিজের হাতেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন আমিরাতের এই ওপেনার।

আর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ৪৭ ও মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে