,

সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

 

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বহেরা গ্রামের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাহানা আক্তার কেয়া (৩৫)। তিনি একই উপজেলার খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

ti4h5su01456468947

নিহতের ভাই ও কুলিয়া ইউপি সদস্য সেলিম রেজা সবুজ জানান, তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে শাহানা আক্তার কেয়ার ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া জানান, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজা আলী সরদারের মেয়ে শাহানা আক্তার কেয়ার সঙ্গে কয়েক বছর আগে তার প্রথম স্বামীর ছাড়াছাড়ি হয়। মাস ছয়েক আগে তিনি খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা বহেরার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।

 

নিহতের ছেলে সাদেরের বরাত দিয়ে এসআই আরো জানান, বৃহস্পতিবার দুপুরে আনোয়ারুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যান। এরপর রাতে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা