,

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

 

 

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান সরদার ও মল্লিক বংশের মধ্যে সংঘর্ষে কবির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নকড়ীরচরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
songgorso1456468094

এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ।
আহত ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও চরের জমির মালিকানা নিয়ে সরদার বংশের আল আমিন সরদার ও মল্লিক বংশের খাজা মল্লিকের মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে খাজা মল্লিক ও তার লোকজন একটি বিরোধপূর্ণ জমির বালু কাটতে গেলে আল আমিন সরদার ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কবির সরদারসহ ৬ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় কবির সরদারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আহত রফিকুল সরদার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হলেও গ্রেফতারের ভয়ে তিনি পালিয়ে যান। অপর আহতরা শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

পরে সংঘর্ষের ঘটনায় ওই গ্রামে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে পুলিশ।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পিরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা