বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্থে দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিদ্দিকুরের

NEW DELHI- INDIA – Siddikur Rahman of Bangladesh pictured on Friday November 6, 2015 during round one of the Panasonic Open India at the Delhi Golf Club. Picture by Paul Lakatos/Asian Tour.
স্পোর্টস ডেস্ক : পার্থ ইন্টারন্যাশনালে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় রাউন্ডে আরও বাজে খেলে কাট-এ বাদ পড়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যৌথভাবে ১০৮তম স্থানে থেকে বাদ পড়েন সিদ্দিকুর।

অস্ট্রেলিয়ার পার্থে লেক ক্যারিনিয়াপ কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ছয় শট বেশি খেলেন সিদ্দিকুর। এ দিন মোট পাঁচটি ‘বোগি’ ও একটি ‘ডাবল বোগি’ করেন তিনি। বিপরীতে বার্ডি করেন মাত্র একটি।

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩০তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

সাড়ে ১২ লাখ ডলার প্রাইজমানির পার্থের এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট কম খেলে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের পিটার ইউলাইন।

এই টুর্নামেন্টের আগে ২০১৬ সালে আরও চারটি প্রতিযোগিতায় খেললেও কোনোটিতেই তেমন কোনো সাফল্য পাননি সিদ্দিকুর। সবশেষ মালয়েশিয়ার মেব্যাঙ্ক ওপেনে ৫০তম হন তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান