বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র এখন মরদেহ : রিজভী

rijvi20160226124728নিজস্ব প্রতিবেদক : আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বিকেলে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ভোটারবিহীন সরকারের আক্রমণে গণতন্ত্র এখন মরদেহে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, পচনের গন্ধ যেন না ওঠে সেজন্য নির্বাচন কমিশন গণতন্ত্রের মরদেহে আগরবাতির ধোঁয়া আর গোলাপ জল ছিটাচ্ছে।

রিজভী আহমেদ বলেন, ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দান, হুমকি-ধমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে নির্বাচন কমিশন। এতে প্রায় ১১৪ জনের মতো বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে না পারাসহ তাদের প্রার্থিতা হারিয়েছেন।

এর কারণ হলো নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া। এধরনের ঘটনা এদেশে নজীরবিহীন। ভোট হচ্ছে গণতন্ত্রের একটি বড় উপাদান, মানুষের ভোটছাড়া গণতন্ত্রবিনাশী নির্বাচন করতে নির্বাচন কমিশনের এই কৃতিত্ব(?) জাতি চিরদিন মনে রাখবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন রুহুল কবির।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান