,

মসজিদের নিচ তলায় মার্কেট বানানোর বিধান কী?

mosque-300x135 প্রশ্ন: মসজিদের উন্নয়নের জন্য মসজিদের নিচ তলায় মার্কেট রেখে ২য় তলা থেকে মসজিদ বানানো যাবে কি না? আমাদের দেশে প্রায় জায়গায় এমন দেখা যায়। এ বিষয়ে শরীয়তের হুকুম কী?

উত্তর: মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে নিচ তলা মসজিদ হিসেবে ব্যবহার করা হলে পরবর্তীতে বহুতল ভবন করার সময় নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকান-পাট করা জায়েয হবে না। তবে জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহারের আগেই যদি নিচের দুই এক তলায় দোকান করার সিদ্ধান্ত থাকে কিংবা ওয়াকফ দলিলেই এমন লেখা থাকে তাহলে তা জায়েয আছে। তদ্রƒপ মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মসজিদ নির্মাণের আগে প্রথম থেকেই যদি নিচ তলায় মার্কেট বানানো হয় তবে তা জায়েয হবে। তবে এসব ক্ষেত্রে জায়েয থাকলেও মসজিদের নিচে দোকান-পাট না করাই উচিত। কেননা, মসজিদ হল সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হল নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকান-পাট থাকলে মসজিদের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচ তলায় দোকান-পাট করা থেকে বিরত থাকা উচিত।

উল্লেখ্য, মসজিদের ব্যয় নির্বাহের জন্য মসজিদের জমিতে শপিং মল, দোকানপাট ইত্যাদি করতে চাইলে মসজিদের জন্য বেশি জমি ওয়াকফ করে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া মসজিদের নিয়মিত জরুরি ব্যয় মুসল্লি ও সাধারণ মুসলমানের স্বতঃস্ফূর্ত দান থেকে নির্বাহ করা হবে। -সূত্র (সূরা জিন (৭২) : ১৮; আলমুহাররারুল ওয়াজিয ১৫/১৪৫; আলমুহীতুল বুরহানী ৯/১২৭; আদ্দুররুল মুখতার ৪/৩৫৮)

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা