,

২ সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা মানিকগঞ্জে

 

 

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই সন্তানকে বিষ খাইয়ে মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হরগজ ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (২৫) ওই গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে রহিমার মেয়ে মেঘলা (৮) ও ছেলে আকাশ (৫)। তারা দুজনেই হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

manikgonj1456459148

স্থানীয় ইউপি সদস্য সাজাহান জানান, রহিমা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রহিম স্ত্রীকে মারধর করেন। রাত ৯টার দিকে দুই সন্তানকে বিষ খাইয়ে তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি পরিবারের অন্যরা জানতে পেরে রহিমা ও তার সন্তানদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রহিমার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তার দুই সন্তানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে