বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলা গ্রামীণফোনের ৫ কর্মকর্তার বিরুদ্ধে

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গ্রামীণফোনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহর আদালতে গ্রামীণফোনের গ্রাহক হোসেন আলী পিয়ারা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলাটি আমলে নিয়ে আগামী ৬ এপ্রিল আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

 

Law1456406732

মামলার আসামিরা হলেন, গ্রামীণফোনের সিনিয়র কাস্টমার কেয়ার ম্যানেজার সোহানুর রহমান, রাজশাহী অফিসের লিড ম্যানেজার মোহাম্মদ শহিদুল আলম (রিজিওনাল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেলস সেলস কর্মাশিয়াল ডিভিশন), চিফ এক্সিকিউটিভ অফিসার রাজীব শেঠী, চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মদ শাহিদ এবং ঢাকার বারিধারা অফিসের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন। আসামিদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬, ৪১৮, ৫০৬ (২) ধারার অভিযোগ আনা হয়েছে।

 

মামলার আর্জিতে বলা হয়, বাদী হোসেন আলীর ০১৭১৮৩১৪৯৪৪ মোবাইল নম্বরে ফ্ল্যাক্সিলোড অথবা রিচার্জের মাধ্যমে টাকা জমার পর কোনো কল বা অন্য কোনোভাবে ব্যবহার ছাড়াই প্রতিদিনই টাকা কেটে নেওয়া হয়। গত ১৫ ফেব্রুয়ারি ১০০ টাকা রিচার্জের পর বিষয়টি নিশ্চিত হলে হোসেন আলী রাজশাহীর আলুপট্টিস্থ গ্রামীণফোনের কাস্টমার কেয়ার অফিসের কর্মকর্তাদের বিষয়টি জানান। অফিসের কর্মকর্তারা ৭২ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু এরপরও একইভাবে টাকা কেটে নেওয়া হচ্ছিল।

 

একই সমস্যা নিয়ে এর আগে অনেকবার কাস্টমার কেয়ারে গেলে একই কথা জানানো হয়। এ বিষয়ে ১৮ ফেব্রুয়ারি কাস্টমার কেয়ার অফিসের গিয়ে কাস্টমার কেয়ার ম্যানেজার সোহানুর রহমানকে টাকা কেটে নেওয়া ও প্রতারণার বিষয়টি জানালে তিনি হোসেন আলীর ওপর ক্ষিপ্ত হন এবং ‘এটা আমাদের ব্যবসা, যা পারেন করেন’ এই বলে বিভিন্ন হুমকি দেন।

 

এ বিষয়ে অপর আসামিদের জানালে তারাও বিষয়টি এড়িয়ে যান। এরপর হোসেন আলী সেখানে থেকে বেরিয়ে এলে গ্রামীণফোনের কয়েকজন অজ্ঞাতনামা কর্মচারী তাকে পাশের একটি জায়গায় নিয়ে গিয়ে এ বিষয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে আরো আটজন গ্রামীণফোন গ্রাহকের সঙ্গে কথা বললে তারাও একইভাবে টাকা কর্তনের বিষয়টি হোসেন আলীকে জানান বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান