বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ শীতে শিশুর সুস্থতা

Prakriti-mother-and-baby1স্বাস্থ্য ডেস্ক : সময়টা শীতের শেষ। সকাল-সন্ধ্যা শীত শীত আবহ থাকলেও মাঝে মাঝে গরমে ঘামতে দেখা যায় শিশুদের। শেষ শীতে আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় শিশুদের দরকার বাড়তি যত্নের।

এই আবহাওয়ায় শিশুর সুস্থতা নিয়ে কথা বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু ও প্রসূতি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরীফুন নাহার।

তিনি বলেন- এই সময়ে গরম পোশাক পরার তাড়া নেই। এই সুযোগে আবহাওয়াটা আপনার ছোট শিশুকে অসুস্থ করে দিতে পারে। হঠাৎ ঠাণ্ডা লেগে নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, সর্দি জমে থাকার মতো উপসর্গ দেখা দিলে শিশুরা কান্নাকাটি শুরু করে দেয় ও বিরক্ত করে।

বেশির ভাগ ক্ষেত্রেই এসব উপসর্গ ভাইরাসের আক্রমণের কারণে বা অ্যালার্জির কারণে হয়। এক সপ্তাহের মাথায় সেরেও যায়। বর্তমানে ছোট্ট শিশু ও নবজাতকদের এ ধরনের সমস্যায় কোনো ওষুধ বা চিকিৎসার চেয়ে সাধারণ যত্ন-আত্তির দিকেই জোর দেওয়া হয়।

তাই ঋতু বদলের এই সময়ে শিশুকে সুস্থ রাখতে নজর দিতে হবে প্রতিনিয়ত। ঠাণ্ডা-সর্দি-জ্বর হলে বিশ্রামে রাখতে হবে শিশুটিকে। জ্বরের জন্য খাওয়ানো যেতে পারে সিরাপ। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায় নাকের ড্রপ কিংবা নরসোল দিয়ে পরিষ্কার করে দিতে হবে নাক।

শিশুদের ঠাণ্ডা কাশির প্রথম লক্ষণ নাক দিয়ে পানি পড়া, তারপর সর্দি জ্বর। পরিবারের কেউ একজন ভাইরাসে আক্রান্ত হলে অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারেন। শিশুদের সর্দি-জ্বরের কারণে নাক বন্ধ হয়ে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় ব্রঙ্কালাইটিসের ফলে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। খুব বেশি শ্বাসকষ্ট হলে বুকের ভেতর দেবেও যেতে পারে।

শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন অনেক সময় এ অবস্থাকে নিউমোনিয়া মনে করেন। ব্রঙ্কালাইটিস নিউমোনিয়ার মতো হলেও এটি নিউমোনিয়ার মতো এত জটিল নয়।

রোগীর যথাযথ যত্ন যেমন- নাক বন্ধ হলে নাকের ড্রপ (সোডিয়াম ক্লোরাইড দ্রবণ), কফ-কাশির জন্য ছয় মাসের অধিক বয়সের শিশুদের সালবিউটামল সিরাপ, জ্বরের জন্য পেরাসিটামল সিরাপ দিনে চার থেকে পাঁচ বার অথবা শরীর মুছে দিলে শিশুর জ্বর ও কাশের উপশম হয়।

ব্রঙ্কালাইটিসে ভোগা শিশুকে বার বার বুকের দুধ খাওয়ালে, পানি বা তরল খাবার খাওয়ালে চার-পাঁচদিনের মধ্যে আপনা-আপনি ভালো হয়ে যায়। কোনো এন্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। একটু সচেতনতাই পারে ঘরে ঘরে শিশুর সুস্থতা বজায় রাখতে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান