,

জেল থেকে ফিরেই অ্যাকশন ফিল্মে সঞ্জয়

বিনোদন ডেস্ক : মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে জেল খেটে ২৫ ফেব্রুয়ারি সকালে মুক্তি পেলেন সুপারস্টার অভিনেতা সঞ্জয় দত্ত।আর এরইমধ্যে সামনে তিনি কোন্ কোন্ ছবিতে অভিনয় করবেন তা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গেছে প্রযোজক ও নির্মাতা মহলে!

2016_02_25_22_06_11_d6wEO6egWG4tDuG8XPe9eU6Lj8BMAm_originalহ্যাঁ। মুন্না ভাই খ্যাত সঞ্জয় দত্ত দীর্ঘদিন পর ফিরলেন জেল থেকে। আর তার ফেরায় রীতিমত আহ্লাদিত নির্মাতা ও প্রযোজকরা। এই যেমন সকালে যখন জেল ফেরত সঞ্জয়কে স্বাগত জানাতে সবাই প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে সঞ্জয়কে দিয়ে চলতি বছরেই একটি সুপার ডুপার অ্যাকশন ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেন ‘ব্যাঙ ব্যাঙ’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

হ্যাঁ। চলতি গ্রীষ্মেই সুপারস্টার অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে পুরোদমে একটি অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণের কথা ভাবছেন সিদ্ধার্থ।

সঞ্জয়ের সঙ্গে প্রথমবার কাজ করার মনোবাসনা জানিয়ে সিদ্ধার্থ বলেন, ‘হ্যাঁ, শিগগিরই সঞ্জয় দত্তকে নিয়ে একটি সিনেমা করতে যাচ্ছি। এটা পুরোদমে একটি অ্যাকশনধর্মী সিনেমা। থ্রিলও থাকবে। আর ছবির শুটিং শুরু হবে আসছে গ্রীষ্মেই!’

স্ত্রী মান্যতা এবং বন্ধু রাজ কুমার হিরানির সঙ্গে সঞ্জয়…

ছবিতে অ্যাকশন থ্রিল সবই থাকবে। কিন্তু রোমান্স? এমন প্রশ্নে কৌশলী উত্তর দেন নির্মাতা সিদ্ধার্থ। বললেন, সবকিছু এখনই বলছি না। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেও বললেন সবাইকে।

শুধু সিদ্ধার্থ’র ছবিতেই নয়, বরং জেল থেকে ফিরে সঞ্জয় দত্তের কাজ করার কথা রয়েছে অন্তত পাঁচটি সিনেমায়। এরমধ্যে উমেশ শুক্লার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়া ইন্দ্র কুমারের ‘ধামাল’-এর থার্ট সিক্যুয়াল এবং ‘মুন্না ভাই’ সিরিজের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর কারাবাস শেষে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুনের ইয়ারওয়াদা জেল থেকে মুক্তি পেলেন বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত এই সুপারস্টার। স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সঞ্জয় দত্ত কারাগার থেকে বের হয়ে আসেন। বেরিয়ে কারাগারের দিকে ফিরে সাঁটানো পতাকায় স্যালুট করেন তিনি। কারাগার থেকে বেরিয়ে সেখানে অপেক্ষায় থাকা স্ত্রী মান্যতাকে নিয়ে পুনের বিমানবন্দরে পৌঁছান।মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলায় ব্যবহৃত অস্ত্র কেনার দায়ে দণ্ডিত হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ