,

শাহজালালে স্বর্ণসহ একই পরিবারের ৫ জন আটক

2016_02_25_20_47_16_YbLsbOnU8aLQjujwaeDpv6PqsCQwkG_originalনিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ একই পরিবারের পাঁচজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আটককৃতরা হলেন- মো. মনিরুল হক, তার স্ত্রী নিলুফার ইয়াসমিন ও তাদের তিন ছেলে-মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে ছেলে-মেয়েদের নাম জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মঈনুল হক এ প্রসঙ্গে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুর থেকে একটি বাংলাদেশি ফ্লাইট (বিজি-০১৮৭) ঢাকায় পৌঁছে। ওই ফ্লাইটে করে তিনজন ছোট ছেলে-মেয়েসহ মনিরুল ও নিলুফার দম্পতি আসেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদেরকে আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় মনিরুল ও নিলুফারের পায়ের পাতায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১শ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যাগ থেকে ৬৮৬ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারও (চেইন ও আংটি) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা