,

মুস্তাফিজ দ্রুতই স্বরূপে ফিরবেন, আশাবাদী মাশরাফি

photo-1456421051স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহামন। সে ম্যাচে কোনো উইকেট তো পাননি, বোলিংয়েও খুব একটা ভালো করতে পারেননি। তারপরও খুব একটা হতাশ নন সাতক্ষীরার পেসার। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য আশাবাদী দ্রুতই স্বরূপে ফিরবেন এই তরুণ বাঁ-হাতি পেসার।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসঙ্গ এলে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের কাছে সবার প্রত্যাশা ছিল অনেক বেশি। সেই অনুযায়ী বল করতে না পারায়, অন্য কোনো বোলার হলে হয়তো হতাশই হতো। কিন্তু মুস্তাফিজের মধ্যে আমি সে রকম হতাশার কিছু দেখিনি। একেবারেই স্বাভাবিক মনে হয়েছে তাঁকে।’

বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস দ্রুতই তিনি স্বরূপে ফিরবেন, ‘আসলে মুস্তাফিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই কারো। আমার বিশ্বাস সে খুব দ্রুতই নিজের রূপে ফিরবে। সেই যোগ্যতা তার রয়েছেও। আসলে একজন বোলারের খারাপ দিন যেতেই পারে। ভারতের বিপক্ষে ম্যাচে হয়তো তাঁর খারাপ দিনটি গেছে।’

ভারতের বিপক্ষে  প্রথম ম্যাচে মুস্তাফিজ চার ওভার বল করে ৪০ রান খরচায় কোনো উইকেট পাননি। অবশ্য কিছুদিন আগেই চোট থেকে সেরে উঠে এই এশিয়া কাপে খেলতে এসেছেন তিনি। তাই হয়তো সাফল্য পাননি।

বেশ কিছুদিন ধরেই বাঁ কাঁধে ব্যথা অনুভব করছিলেন মুস্তাফিজ। বিশেষ করে কাটার বা উল্টো দিকে হাত ঘুরিয়ে বল করার সময় অস্বস্তি বোধ হচ্ছিল তাঁর। তাই গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি তিনি।

মাঝখানে কিছুদিন জাতীয় দলের ফিজিওর অধীনে আলাদা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়েছে মুস্তাফিজকে। কিছুটা সেরে ওঠায় এশিয়া কাপের দলেও সুযোগ দেওয়া হয় এই তরুণ পেসারকে। কিন্তু আসরের সূচনাতেই ব্যর্থ হয়েছেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা