,

হঠাৎ এসে আ. লীগ নেতাকে ৭-৮ গুলি

photo-1456415551পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার জহিরপুরে আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার করা হচ্ছে।

গুলিবিদ্ধ আওয়ামী লীগের নেতার নাম আবদুল আলিম (৫০)। তিনি সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

গুলিবিদ্ধ আবদুল আলিমের ছেলে আশিকুর রহমান জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে জহিরপুরের তালেব মার্কেটে তাঁর বাবা বসেছিলেন। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাসে করে ছয়-সাতজন সন্ত্রাসী এসে তাঁর বাবার ওপর সাত-আটটি গুলি করে চলে যায়। তাঁর ঘাড়ে, পিঠেসহ কয়েকটি স্থানে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় পৌনে ৯টার দিকে তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হচ্ছে।’

আশিকুর রহমান আরো জানান, তাঁর বাবা আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দোগাছি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হামলা করতে পারে বলে তিনি অভিযোগ করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, ঘটনা ঘটার পর পরই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। জরুরি অস্ত্রোপচার চলতে থাকায় ভিকটিমের সঙ্গে কথা বলা যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা