,

প্রথমবারের মত নারী বিশ্বকাপে আসছেন নারী আম্পায়ার

160225162038_bangla_pakistan_cricket_640x360_afp-400x224আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রথমবারের মত কোনো বিশ্বকাপ মানের ম্যাচে নারী আম্পায়ার নিয়োগ করছে। আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টি আসরে নারীদের ম্যাচে আম্পায়ারিং এর মাধ্যমে প্রথমবারের মত মাঠে নামছেন দুইজন নারী আম্পায়ার।
চেন্নাইতে ১৬ মার্চে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নারীদের বিশ্ব টি২০ ম্যাচটিতে ভারতের অনিল চৌধুরির সঙ্গে আম্পায়ারিং করবেন নিউ জিল্যান্ডের ক্যাথলিন ক্রস।
এর দুদিন পর মোহালিতে নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ডের নারীদের মধ্যে ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তার সঙ্গে থাকছেন ভারতের ভিনিত কুলকার্নি।
এর আগে ২০১৪ সালে মিস ক্রস মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মত যুক্ত হন। মার্চে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির ষষ্ঠ আসরে মোট ৩১জন আম্পায়ারের দলে থাকছেন এই দুইজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা