,

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাসচাপায় চালক নিহত

 

 

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাটে বাসের চাপায় চালক দেলোয়ার হোসেন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

Kate-Winslet-Titanic-58

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার আধাঘন্টা আগে ফয়সাল পরিবহনের যাত্রীবাহী বাস পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। লেবুখালী ঘাটে ফেরি পাড়াপাড়ের জন্য অপেক্ষা করার সময় ওই বাসের চালক দেলোয়ার পান খাওয়ার জন্য বাস থেকে নামেন। এসময় ফেরি ঘাটে আসলে হেলাপার বাসটি ফেরিতে উঠানোর জন্য প্রস্তুতি নেয় এবং বাসটিকে পেছনে সরানোর চেষ্টা করে। বাসের পেছনে দাঁড়িয়ে থাকা দেলোয়ার চাপা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুমকী থানার অফিসার ইনচার্জ আযম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা