,

হাসপাতালে ভাঙচুর রোগীর মৃত্যুর অভিযোগে

 

 

নিজস্ব প্রতিবেদক : রংপুরের বদরগঞ্জে চিকিৎসকের অবহেলায় এক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

 

Natore-Picture-011456387122

জানা গেছে, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের সদস্য হাজ্জাজ ম-ল অসুস্থ হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর ২০ মিনিট পর তিনি মারা যান। হাজ্জাজ ম-লের স্বজনদের অভিযোগ- এ সময় হাসপাতালে কোনো ডাক্তার ছিল না। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে কয়েকশত মানুষ হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারে ভাঙচুর চালায়। এ ঘটনার পর বদরগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বদরগঞ্জ হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফাতেমাতুজ জোহারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাসপাতালে রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা