,

নারী পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার, ৩ নারী উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : খুলনায় নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। এ সময় ৩ নারীকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা নারীদের ভারতের বোম্বে পাচারের জন্য আনা হয়েছল।

Khulna01456395100

গ্রেফতারকৃত পাচার চক্রের সদস্যরা হচ্ছে- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকার নূরু মিয়া শেখের দু’ ছেলে সম্রাট শেখ (২৮) ও মিলন শেখ (২০), সম্রাটের দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম (২৮), দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মনির খাঁ’র মেয়ে শিমুল ওরফে শিমু (১৫) এবং একই এলাকার সিরাজ খাঁ’র মেয়ে সালমা বেগম (১৯)।

 

 

উদ্ধার করা নারীরা হচ্ছে- দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী ইয়াসমিন বেগম (২৩), ক্রিসেন্ট ঘাট এলাকার আব্দুল কালাম খোন্দকারের মেয়ে শারমিন (১৭) ও দেয়াড়া নাককাটি খালসংলগ্ন এলাকার ফরিদ শেখের মেয়ে রুমা (১৮)।দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা নারী পাচারকারী চক্রের সদস্য। এরা ভারতের বোম্বে তিন নারীকে পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে