বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-শিশু নির্যাতন বেড়েছে চলছে খুলনায় 

 

 

নিজস্ব প্রতিবেদক : খুলনায় গড়ে প্রতিদিন একজনেরও বেশি নারী-শিশু নির্যাতনের শিকার হচ্ছে। বছরের শুরু থেকেই নির্যাতনের মাত্রা বেড়েছে।জানুয়ারি মাসেই নারী-শিশু ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৩টি। এছাড়াও অন্যান্য ঘটনায় এক মাসে খুলনা মহানগর ও জেলা এলাকায় মোট ২৩২টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক নাজমুল আহসান এতে সভাপতিত্ব করেন।Khulna41456399022

 

 

সভায় মাসিক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মাসে নারী-শিশু ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৩টি। এর মধ্যে নগরীতে ১১টি এবং জেলায় ২২ ঘটনা ঘটে। এছাড়া মহানগরীর আটটি থানায় চারটি হত্যা, দুটি ডাকাতি, আটটি চুরি, মাদকদ্রব্য আইনে ৬৩টি এবং অন্যান্য ২৯টিসহ মোট ১২০টি মামলা দায়ের হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ১৪০টি।

 

অপরদিকে, জেলার নয়টি থানায় একটি হত্যা, তিনটি ডাকাতি, মাদকদ্রব্য আইনে ১৩টি এবং অন্যান্য আইনে ৭১টিসহ মোট ১১২টি মামলা দায়ের হয়। ২০১৫ সালের ডিসেম্বরে এ সংখ্যা ছিল ১৪৪টি।সভায় অতিরিক্ত পুলিশ সুপার একেএম শফিউল্লাহ বলেন, বাল্যবিবাহের কারণে নারী নির্যাতনের পরিমাণ বাড়ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে বাল্যবিবাহের ফলে পারিবারিক অশান্তি, পরিণামে দ্বিতীয় বিবাহ, তালাক এবং নির্যাতনসহ বঞ্চনার ঘটনা ঘটছে।

 

সভায় জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভাগের দৃষ্টি আর্কষণ করা হয়।সভায় খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা চেয়ারম্যান, কেএমপি প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাসহ কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান