,

গণভবন থেকে ১৮ সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর

2222সারা দেশে নতুন ১৮টি সেতুতে শুরু হয়েছে যানবাহন চলাচল। আজ বৃহস্পতিবার থেকে এই সেতুগুলো যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একে একে এসব সেতুর উদ্বোধন করেন।এর মধ্যে রয়েছে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নবনির্মিত শেখ কামাল ও শেখ জামাল সেতু। বাকি ১৬টি সেতু সিলেট অঞ্চলের। এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ার বিদ্যুৎ সংযোগ কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে কোটালীপাড়া উপজেলার ৯০ গ্রামের ছয় হাজার পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।আজ সারা দেশের মোট ৫১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের পটিয়ায় ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কড্ডা, গাজীপুর ও আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনাকান্দা পানি শোধনাগার, সিলেট অঞ্চলের নবনির্মিত রেললাইনে ট্রেন চলাচলসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। দেশের কোনো এলাকায় যদি বঞ্চিত মানুষ থাকে, তবে তা প্রধানমন্ত্রীর নজরে আনতে নির্দেশ দেন তিনি।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্যমতে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ জামাল ও শেখ কামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এর আগে উদ্বোধন হয়েছে শেখ রাসেল সেতু। শেখ জামাল সেতুর দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। একই সড়কে নির্মিত শেখ কামাল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা।

ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ১৬টি সেতুর নির্মাণকাজ শেষ করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে ১১টি ও সিলেট-জকিগঞ্জ সড়কে পাঁচটি সেতু। ১৬টি সেতুর নির্মাণ ব্যয় ২৬৮ কোটি টাকা। সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতুগুলোর মধ্যে গোবিন্দগঞ্জ, জাতুয়া, বাউস, চেচাং, রাউলি, আহছানমারা, মনবেগ ইত্যাদি উল্লেখযোগ্য। সিলেট-জকিগঞ্জ সড়কে সেতুগুলো হচ্ছে কাকুরা, কোনাগ্রাম, পরচক, সাতপরি, সাজাতপুর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা