,

চলন্ত গাড়িতে যৌনমিলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় প্রেমিক নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে চলন্ত গাড়িতে যৌনমিলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় প্রেমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রেমিকা। সোমবার রাতে পিলিভিট জেলার পিলিভিট-পুরানপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

ss1456302990

প্রতিবেদনে বলা হয়েছে, পুরানপুর জেলার বাসিন্দা ৩১ বছরের ওই যুবক সোমবার রাতে পিলিভিট জেলা থেকে তার ২৪ বছর বয়সি প্রেমিকাকে গাড়িতে তুলে নেন। পিলিভিট-পুরানপুর মহাসড়কে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্রাক গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গজরৌলা থানার কর্মকর্তা রাজেশ যাদব জানান, গাড়ি থেকে নগ্ন অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। সম্ভবত তারা চলন্ত গাড়িতে যৌনমিলন করছিলেন। এ সময় তারা হয়তো বিপরীত দিক থেকে আসা ট্রাকটি দেখতে পায়নি এবং এটিকে পাশ কাটিয়ে যেতেও পারেনি। ঘটনাস্থলেই গাড়িচালকের মৃত্যু হয়েছে। মেয়েটি মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে তিনি এখন বিপদমুক্ত।
এ ঘটনায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড