,

শিশুর ধর্ষণ চেষ্টার শিশুর বিরুদ্ধে  মামলা

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আফজাল হোসেন নামের ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর উপকণ্ঠ মতিয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বুধবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

rajsahi1456322462

মামলা দায়েরের পর পুলিশ শিশু আফজাল হোসেনকে আটক করে। পরে বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়।বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, শিশু আফজালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী শিশুকে রাখা হয়েছে ভিকটিম সার্পোট সেন্টারে। সেখানে তার স্বাস্থ্য করা পরীক্ষা হবে।

 

মামলার এজাহার উল্লেখ করে ওসি শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার সকালে মতিয়াবিল এলাকায় নিজ বাড়িতে খেলছিল জনৈক ব্যক্তির আড়াই বছরের শিশুকন্যাসহ আরো দুই শিশু। এসময় পাশের বাড়ির ইয়াজুলের ছেলে আফজাল শিশুটিকে নিয়ে তাদের বাড়ি যায়। তাদের পেছনে সঙ্গী দুই শিশুও যায়। এরপর আড়াই বছরের ওই শিশুকে ঘরের মধ্যে নিয়ে আফজাল ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় অন্য দুই শিশু গিয়ে ধর্ষণের শিকার শিশুকন্যার মাকে বিষয়টি জানায়। এসময় তিনি আফজালের ঘরে উপস্থিত হয়ে তার মেয়েকে উদ্ধার করেন।বিষয়টি জানাজানি হলে পুলিশ আফজালসহ ওই শিশুকে থানায় নিয়ে আসে। এরপর শিশুরকন্যার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা