বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্বরত পুলিশ ব্যবসায়ীদের দিয়ে টাকা তোলাচ্ছেন

 
নিজস্ব প্রতিবেদক : গরিব মানুষ। একদিন দোকানদারি না করতে পারলে পেট চলবে না। পুলিশ প্রথমে আমাদেরকে টিএসসি এলাকায় দোকান বসাতে নিষেধ করে। পরে আবার পুলিশই আমাদের দোকানপ্রতি একশ টাকা করে দিলে দোকান বসানোর নিশ্চয়তা দেবে বলে জানান। আমরা একশ টাকা বেশি হয়ে যায় বললে আমাদেরকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। সবশেষে দোকানপ্রতি পঞ্চাশ টাকা করে দেওয়ার চুক্তি হয় বলে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন টিএসসিতে অবস্থানরত দুজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

POlice

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অমর একুশে গ্রন্থমেলা বসেছে। কিন্তু গত বছর বইমেলার শেষের দিকে ঘটে যাওয়া অভিজিৎ রায় হত্যা ঘটনায় প্রশাসন এবার বেশিই নিরাপত্তা জোরদার করেছে। তাই ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় গ্রন্থমেলা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের দোকান বসানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে দোকান বসাচ্ছে শাহবাগ থানার দায়িত্বরত কিছু পুলিশ সদস্য।

 

 

সরেজমিন দেখা যায়, বিভিন্ন দিনের, বিভিন্ন সময়ে টাকা সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয় দোকানদারদের মধ্যকার কয়েকজনকে। হয় সে ফুসকা ব্যবসায়ী না হয় আইসক্রিম অথবা ভ্রাম্যমাণ মিষ্টি ব্যবসায়ী। এভাবে কয়েকজনের প্রতিনিধিকে দোকানে-দোকানে ঘুরে টাকা সংগ্রহ করতে দেখা যায়।

সরেজমিন গত সোমবার দেখা যায়, দুজন ফুসকা ব্যবসায়ীকে টাকা সংগ্রহ করে দুজনই শাহবাগ থানার এএসআই আতিউর ও নেমপ্লেটবিহীন একজন এএসআইÑ এর সঙ্গে দু-তিনবার কথা বলতে। এ সময় সংগ্রহকারী একজনের হাতে থাকা বেশ কিছু একশ ও পঞ্চাশ টাকার নোট দেখা যায়।

 

পরে পুলিশকে টাকা দেওয়ার বিষয়টি তাদের (দুজন ফুসকা ব্যবসায়ী) কাছে জানতে চাওয়া হলে তারা অস্বীকার করেন। সরেজমিন গত কয়েকদিন সন্ধ্যায় টিএসসিতে ফুসকা, চটপটি, চুড়ি, আচার, আইসক্রিম, ঝালমুড়ি, পিঠা ইত্যাদি নানা ধরনের দোকান মিলিয়ে ৪৫টি দোকান দেখা গেছে।

 

 

দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীকে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে মেলার প্রথম থেকেই টিএসসি এলাকায় অবস্থানরত সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কিছু দিন যাওয়ার পর কেউ কেউ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমিত নিয়ে ওইসব এলাকায় অবস্থান করছে। বইমেলা শেষ হয়ে গেলে ওখানে যে ছয়টি দোকান ছিল, সেগুলো বসবে। কিন্তু গেট পার্কের ওখানে যেগুলো ছিল, সেগুলো বসবে না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান