,

‘ফুটপাথ দখলমুক্ত হচ্ছে না কিছু পুলিশের কারণে’

 

নিজস্ব প্রতিবেদক : গুটি কয়েক পুলিশ সদস্যের কারণে রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে ‘মশক নিধন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গতকাল থেকে শুরু হওয়া অঞ্চলভিত্তিক এ মশক নিধন কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। তবে শুক্রবার এই কার্যক্রম বন্ধ থাকবে।

2police

 

সাঈদ খোকন বলেন, জঙ্গি দমন, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনেক অর্জন আছে। কিন্তু গুটিকয়েক পুলিশ সদস্যের কারণে রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করা যাচ্ছে না। তারাই ফুটপাথে হকার বসতে সহযোগিতা করেন। এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে জানানো হবে।

 

 

মেয়র খোকন বলেন, বসন্তের শুরুতে শহরে মশার উপদ্রব বেড়ে গেছে। তাই ডিএসসিসির প্রতিটি এলাকার অলি-গলিতে মশক নিধনে কাজ করবেন কর্মীরা। যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন, তাহলে সরাসরি মেয়রের মুঠোফোন নম্বরে (০১৭১১৫৬৪৯৮৭) যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ডিএসসিসির সব কর্মীদের জবাবদিহির মধ্যে রাখতে নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সাঈদ খোকন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা